ঢাকাবুধবার , ১৩ আগস্ট ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপিত

পিরোজপুর প্রতিনিধি :
আগস্ট ১৩, ২০২৫ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

“প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে উদযাপিত হলো জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫। মঙ্গলবার (১২ আগস্ট) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তর। দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের। সভাপতিত্ব করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল হাই মল্লিক। আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশের প্রতিটি উন্নয়ন পর্যায়ে তরুণরা অগ্রণী ভূমিকা পালন করছে। তবে কাঠামোগত বৈষম্য, রাজনৈতিক সদিচ্ছার অভাব এবং সংকীর্ণ দৃষ্টিভঙ্গি তরুণদের সম্পৃক্ততায় বাধা সৃষ্টি করছে। এসডিজি বাস্তবায়নে স্থানীয় তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে জবাবদিহিমূলক ও সুশাসনভিত্তিক রাষ্ট্র গঠনে তাদের সম্পৃক্ত করতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সনাক পিরোজপুরের সভাপতি এম. এ. রব্বানী ফিরোজ। এ ছাড়া শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, বিভিন্ন ট্রেড প্রশিক্ষক, সরকারি কর্মকর্তা, ইয়েস ও এসিজি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।