ঢাকাশনিবার , ৯ আগস্ট ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

পিরোজপুর অফিস :
আগস্ট ৯, ২০২৫ ১১:১১ পূর্বাহ্ণ
Link Copied!

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন, হুমকি ও হয়রানিমূলক মামলার বিরুদ্ধে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকালে সম্মিলিত পিরোজপুর সাংবাদিক সমাজের উদ্যোগে শহরের টাউন ক্লাব সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এস. এম. রেজাউল ইসলাম শামীম এর সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
বক্তব্য রাখেন, মুনিরুজ্জামান নাসিম আলী (ইত্তেফাক), এস. এম. পারভেজ (যুগান্তর), এ. কে. আজাদ (সংবাদ), জিয়াউল আহসান (ডেইলি অবজারভার), ফসিউল ইসলাম বাচ্চু (সমকাল প্রতিনিধি ও পিরোজপুর কণ্ঠ সম্পাদক), হাসান মামুন (এশিয়ান এইজ প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সভাপতি), খালিদ আবু (আমাদের সময়), ওয়াহিদ হাসান বাবু (ইনকিলাব), নাসির উদ্দিন (ভোরের পাতা), নাঈম তালুকদার (জি-টিভি), নাসির উদ্দিন (নয়া দিগন্ত, জিয়ানগর উপজেলা প্রেসক্লাব সভাপতি), শফিকুল ইসলাম সোহেল (সংবাদ, উপজেলা প্রতিনিধি) এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা ও জাতীয়/আঞ্চলিক গণমাধ্যমের সাংবাদিকরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলা, হত্যা ও হয়রানিমূলক মামলার মাধ্যমে দেশে মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতাকে দমন করার চেষ্টা চলছে। তারা অবিলম্বে গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের গণমাধ্যমকে মুক্ত ও স্বাধীন রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।