ঢাকাশুক্রবার , ১ আগস্ট ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

না ফেরার দেশে চলে গেলেন আশুলিয়ার প্রবীণ সাংবাদিক মোস্তাক আহমেদ।

মোঃ বাবুল হোসেন:
আগস্ট ১, ২০২৫ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা জেলা সাভার উপজেলা আশুলিয়া (দৈনিক আমাদের খবর পত্রিকা) আশুলিয়া প্রতিনিধিঃ ও আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সদস্য মোঃ মোস্তাক আহমেদ আজ ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১ আগষ্ট ) আনুমানিক সকাল সাড়ে আটটায়  আশুলিয়ার রপ্তানি ডিইপিজেড ট্রাফিক পুলিশ বক্সের সামনে মস্তিষ্কের রক্তক্ষরণ  (ব্রেইন স্ট্রোক) করলে সেখানে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা ট্রাফিক সার্জেন রায়হান সহ তার সহযোগীরা দ্রুত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল KPJ বিশেষায়িত হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে তাতক্ষনিক মৃত ঘোষণা করেন। প্রবীণ সাংবাদিক মোস্তাক আহমেদ’র মৃত্যুকালে বয়স ছিল (৫৭ ) বছর। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদর থানার পাইক পাড়া গ্রামে। সে দীর্ঘদিন আশুলিয়া ভাদাইল উত্তর পাড়া ওমর আলী সজীবের বাড়িতে স্ত্রী , সন্তান নিয়ে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়স্বজন ও অসংখ্য সহকর্মী রেখে গেছেন। তার এমন অকাল মৃত্যুতে সাংবাদিকসহ সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে। মোস্তাক আহমেদ দৈনিক আমাদের খবর পত্রিকার আশুলিয়া প্রতিনিধি ও আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সদস্য ছিলেন। পরিবার সূত্রে জানা যায় সকল কার্যক্রম শেষে  সাংবাদিক মোস্তাক আহমেদকে তার জন্মস্থান সিরাজগঞ্জের পৌরকবরস্থানে দাফন সম্পূর্ণ করা হয়েছে। এদিকে সাংবাদিক মোস্তাক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন ঢাকা প্রেসক্লাবের সভাপতি আহরণ কামান, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ। বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব আফসানা সুমি সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।