ঢাকাসোমবার , ৭ জুলাই ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরার আশাশুনির খাজরা ইউপি মেম্বর ইব্রাহিম খলিল টুকু আর নেই

আশাশুনির প্রতিনিধি :
জুলাই ৭, ২০২৫ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার আশাশুনির খাজরা ইউপি মেম্বর ইব্রাহিম খলিল টুকু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…রাজিউন)। মৃতকালে বয়স হয়েছিল ৬৩ বছর। খাজরা ইউপির তুয়ারডাঙ্গা গ্রামের মৃত. নওয়াব আলী মোল্লার পুত্র টুকু মৃতান্তে স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা সন্তান রেখে গেছেন। মৃত্যের পরিবার সূত্রে জানাগেছে, উপজেলার খাজরা ইউপির ৯নং ওয়ার্ড মেম্বর ইব্রাহিম খলিল টুকু দীর্ঘদিন ক্যান্সার সহ জটিল ও কঠিন রোগে ভূগছিলেন। সোমবার দুপুর ২.৩০ মি তিনি ঢাকা ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে গ্রামের বাড়ী ইউনিয়নের তুয়ারডাঙ্গা গ্রামে প্রথম নামাজে জানাযা এবং খুলনা মিয়াপাড়া বর্তমান বাড়ীর সামনে বাদ জোহর জানাযা শেষে সরকারি কবর স্থানে দাফন করা হবে বলে তার পরিবার সূত্রে জানাগেছে।

সাতক্ষীরার আশাশুনির খাজরা ইউনিয়ন তাঁতীদলের মতবিনিময় সভা

আশাশুনির প্রতিনিধি : আশাশুনির খাজরা ইউনিয়ন তাঁতীদলের কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে ইউনাইটেড একাডেমি খাজরা হাইস্কুল হলরুমে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক আজিজুর রহমান আজিজের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের আহবায়ক মিজানুর রহমানের সঞ্চলানায় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আহবায়ক আমীর হোসেন বাদশা। প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব মেহেদী হাসান। আমন্ত্রিত অতিথি ছিলেন, খাজরা ইউনিয়ন বিএনপির সাবেক সার্চ কমিটির সদস্য ইলিয়াজ হোসেন, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রাফসান জানি রাসেল, উপজেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম হাফিজ ও মিলন হোসেন গুরুত্বপূর্ন আলোচনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।