যশোরের কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে অসহায় পরিবার মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার ১০ নং সাতবাড়িয়া ইউনিয়নের দত্তনগর গ্রামে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। কেশবপুর উপজেলা জামায়াতের আমীর ও যশোর-০৬ (কেশবপুর) আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোক্তার আলীর পক্ষে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করেন উপজেলা নায়েবে আমির মাওলানা রেজাউল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক তবিবুর রহমান, পেশাজীবী বিভাগের সভাপতি ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও আইনজীবি অ্যাডভোকেট ওজিয়ার রহমান, সাতবাড়িয়াবাড়িয়া ইউনিয়ন আমির মোঃ আবু সাঈদ, সেক্রেটারি মাওলানা মুজিবুল ইসলাম, জামায়াত নেতা মাস্টার শামসুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক মোসেলম উদ্দিন প্রমুখ।

