ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে উপজেলা মৎস্যজীবি দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় আনন্দ মিছিল ও পথসভা

আশাশুনি প্রতিনিধি :
জুলাই ২, ২০২৫ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার আশাশুনিতে উপজেলা মৎস্যজীবিদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে আশাশুনি উপজেলা মৎস্যজীবি দলের আয়োজনে সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমানের ব্যবস্থাপনায় জেলা মৎস্যজীবি দলের আহ্বায়ক আছিফুর রহমান তুহিন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল্লাহ সহ সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে একটি আনন্দ মিছিল বাজার চাঁন্নি থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে পথসভায় মিলিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্যজীবি দলের নবগঠিত কমিটির সভাপতি শফিকুল ইসলাম। সাধারণ সম্পাদক জিএম খালিদ মাহমুদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু। বক্তব্য রাখেন বিএনপি নেতা আবু হেনা মোস্তফা কামাল, এপিপি এড. গোলাম গণি দুদু, জুলফিকার আলী জুলি, খালিদুজ্জামান টিপু, আনোয়ারুজ্জামান সিদ্দিক, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ হাবিল, আব্দুল মজিদ, সাজিনুর রহমান সাজু, রামিম আব্দুল্লাহ, ছাত্রদলের সদস্য সচিব জাহিদুজ্জামান সবুজ প্রমুখ। #

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।