ঢাকাবুধবার , ১২ মার্চ ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতক গাজীপুর থেকে উদ্ধার

Link Copied!

ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে আড়াই মাস বয়সী শিশু গাজীপুর থেকে উদ্ধার হয়। বুধবার জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এ ঘটনায় গাজিপুর বড়বাড়ি নুরলতলা গোবিন্দগঞ্জ এলাকার সামসুদ্দিন ও তার মেয়ে সোনালী আক্তার (২০) কে গ্রেফতার করা হয়।জানা যায়, সদর উপজেলার ভুল্লি মুন্সিরহাট গ্রামের শিমুলের ছেলে সায়ান ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে রোববার হাসপাতালে ভর্তি হয়। সোমবার সারাদিন সোনালী আক্তার নামে শিশুটির পরিবারের অপরিচিত ওই নারী পাশে থেকে তার যত্ন নেয় এবং বিভিন্নভাবে সহযোগিতা করে। সন্ধ্যায় শিশুটির মা হাসি (১৯) ও নানি (৪০) পাশের ওয়ার্ডে অন্য এক রোগীকে দেখতে গেলে ওই নারী শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। ফিরে এসে তারা শিশুটিকে না পেয়ে শিশুটির পিতা সদর উপজেলার মুজাবর্নি গ্রামের মৃত সোলেমান আলরি ছেলে মো: শিমুল ইসলাম (২৪) অজ্ঞাত আসামী করে সদর থানায় মামলা দায়ের করেন।এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ মো: শহিদুর রহমান জানান, ওই দিন রাতেই সোনালী আক্তার শিশুটিকে নিয়ে গাজিপুরে গেছেন বলে প্রাথমিক তথ্য পাওয়ার পর গাজীপুর র‌্যাব-১ এর সহায়তা নিয়ে শিশুটিকে উদ্ধার করে রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।