ঢাকাবৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় এক গাভির দুই বকনা বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য

এস এম আলমগীর হোসেন,কলাপাড়াঃ
মার্চ ৬, ২০২৫ ৫:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্যটিয়াখালী গ্রামে বিরল এক ঘটনার সাক্ষী হয়েছে স্থানীয়রা। কবির গাজীর একটি গাভি একসঙ্গে দুইটি বকনা (মেয়ে) বাছুর প্রসব করেছে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।গাভির মালিক কবির গাজী জানান, গাভিটি তার বাড়িতে দীর্ঘদিন ধরে পালিত হচ্ছে। স্বাভাবিক সময়ে একটিমাত্র বাছুর প্রসবের ঘটনা দেখা গেলেও এবার একসঙ্গে দুইটি মেয়ে বাছুর প্রসব করায় তিনি আনন্দিত।তিনি বলেন, “আমি খুবই খুশি। আল্লাহর রহমতে গাভি ও দুইটি বাছুর সুস্থ রয়েছে। এমন ঘটনা আগে কখনো দেখিনি।স্থানীয়রা এ বিরল ঘটনাটি দেখতে ভিড় করছেন কবির গাজীর বাড়িতে। চিকিৎসকদের মতে, গাভির একাধিক বাছুর প্রসবের ঘটনা বিরল হলেও অসম্ভব নয়।এলাকাবাসী এই ঘটনাকে আশীর্বাদ হিসেবে দেখছেন এবং বাছুরগুলোর সুস্থতার জন্য শুভকামনা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।