ঢাকামঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

নাবিল আহমেদ ও তার মা-ভাইয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

যশোর থেকে মীর রাজিবুল হাসান নাজমুলঃ
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ ও যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, তার মা আমিনা আহমেদ, দুইভাই কাজী আনিস আহমেদ ও কাজী ইনাম আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার একটি আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।আবেদনে বলা হয়, জেমকন গ্রুপের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের ব্যাংক জালিয়াতি ও অন্যান্য দুর্নীতির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নিষেধাজ্ঞা দেন বলে জানিয়েছেন সংস্থার সহকারী পরিচালক আমিনুল ইসলাম। দুদকের উপপরিচালক রেজাউল করিম তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, জেমকন গ্রুপের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান ব্যাংক জালিয়াতি ও অন্যান্য দুর্নীতির মাধ্যমে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগ দুদকে অনুসন্ধানাধীন রয়েছে।দুদক আরও জানতে পেরেছে জেমকন গ্রুপের কর্ণধার সাবেক সংসদ সদস্য নাবিল আহমেদসহ তাঁর মা এবং ভাইয়েরা সেই অর্থ পাচারের সঙ্গে জড়িত রয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।