ঢাকাসোমবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ার টিয়াখালীতে জলবায়ু নীতিমালা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া হেতালবাড়িয়া স্লুইস ভরাট হয়ে যাওয়ায় পানি প্রবাহে বাধা সৃষ্টি হয়েছে। এতে কৃষক ও জেলে পরিবারগুলো চরম বিপদের মুখে পড়েছে।স্থানীয়রা জানিয়েছেন, স্লুইসের দুই পার ভরাট হওয়ায় পানি ওঠা-নামা ব্যাহত হচ্ছে। ফলে কৃষিকাজের জন্য পানি সংগ্রহ ও মৎস্য শিকার বাধাগ্রস্ত হচ্ছে। দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তারা।এ বিষয়ে কথা বলেন স্থানীয় বাসিন্দা আব্দুল সালাম ফকির। তিনি জানান, “পানি প্রবাহ স্বাভাবিক না থাকায় চাষাবাদ করতে পারছি না। মাছও তেমন ধরা পড়ছে না। দ্রুত ব্যবস্থা না নিলে আমাদের জীবিকা হুমকির মুখে পড়বে।”স্থানীয় মোঃ বাদশা প্যাদা বলেন, “স্লুইসের দুই পারে চর হয়ে ভরাট হয়ে গেছে। বর্ষা মৌসুমে এ সমস্যা আরও বাড়বে। কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।”এদিকে, স্থানীয় কৃষক ও জেলে পরিবারগুলো স্লুইসটি সংস্কারের দাবি জানিয়েছেন। তারা আশা করছেন, দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের এই সংকট থেকে মুক্তি দেওয়া হবে।

কলাপাড়ার টিয়াখালীতে জলবায়ু নীতিমালা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন পরিষদে বাংলাদেশ বিদ্যমান জলবায়ু নীতিমালা নিয়ে এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় ওয়েব ফাউন্ডেশনের এসসিজিজিপি প্রকল্পের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসসিজিজিপি প্রকল্প কলাপাড়া উপজেলার প্রজেক্ট অফিসার মোঃ আশিকুর রহমান। এছাড়া বক্তব্য দেন কমিউনিটি মোবিলাইজার অফিসার মোসা. সোনিয়া আক্তার, সিভিক ফোরামের সহ-সভাপতি দুলালী বেগম এবং মহিলা ইউপি সদস্য নাহিদা পারভীন মুক্তা।কর্মশালায় উপস্থিত ছিলেন মোঃ কবির তালুকদার, ইউপি সদস্য আব্দুল রব মিয়া, খলিল মল্লিক, সালমা বেগম, সাবেক ইউপি সদস্য মোঃ আবুল কালাম শিকদার ও খাদিজা বেগম। এছাড়া টিয়াখালী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মিরাজ শরীফ এবং ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব কাওছারসহ অনেকে উপস্থিত ছিলেন।উক্ত ওরিয়েন্টেশনে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিদ্যমান নীতিমালা নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা জলবায়ু নীতিমালা বাস্তবায়নের বিভিন্ন কৌশল নিয়ে মতামত প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।