ঢাকাশুক্রবার , ২৪ জানুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীর চর জব্বার থানার ওসির সাথে ঢাকা প্রেস ক্লাবের নেতৃবৃন্দের মত বিনিময়

নোয়াখালী প্রতিনিধ :
জানুয়ারি ২৪, ২০২৫ ৫:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালীর চর জব্বার থানার ওসির সাথে মতবিনিময় করেছেন  ঢাকা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। গতকাল দুপুরে ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দরা চর জব্বার থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন মিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় চর জব্বার থানার অফিসার ইনচার্জ বলেন, আমরা দেশের আইন-শৃঙ্খলা রক্ষার্থে নিরলসভাবে কাজ করে চলেছি । পুলিশের সুনাম রক্ষার্থে সর্বদা প্রস্তুত  রয়েছি । দেশের যেকোনো সমস্যায় আমরা সজাগ রয়েছি। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা প্রেসক্লাবের সহ-সভাপতি ও মানবাধিকার প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ আবুল হাসান, বাংলাদেশ ভূমির গৃহহীন  হাউজিং লিমিটেডের সাধারণ সম্পাদক মো: আজহার  আলী, দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় বুরো  হাজেরাতুন্নেছা, চর জব্বার থানা প্রতিনিধি মাইন উদ্দিন, সুধারাম থানার স্টাফ রিপোর্টার মো: জামাল, উদ্দিন, মোশারফ হোসেন প্রমুখো। এ সময় নেতৃবৃন্দরা বলেন, আইনশৃঙ্খলা ও সুসম্মত রাখতে পুলিশের ভূমিকা অপরিসীম। পুলিশ জনগণের বন্ধু সেটা বাস্তবে পরিণত করতে হবে। এ সময় চর জব্বার থানার অফিসার ইনচার্জের হাতে দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকা তুলে দেন পত্রিকা কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।