ঢাকামঙ্গলবার , ২১ জানুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

এম আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি :
জানুয়ারি ২১, ২০২৫ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থাপিত, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যশোরের কেশবপুরে দোয়া মাহফিল অুনষ্ঠিত।
কেশবপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড যুবদলের উদ্যোগে সোমবার রাতে পৌরসভার ৫ নং ওয়ার্ডের বিশ্বাস পাড়া জামে মসজিদে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওয়ার্ড যুবদল নেতা নাজমুল হোসেন, নাসিম বিশ্বাস, সাইদুল ইসলাম গাজী, ইব্রাহিম হোসেন, নাসিম হোসেন, বাবু বিশ্বাস, বিল¬াল হোসেন, আব্দুল জলিল, আকাশ বিশ্বাস, সোহেল হাসানসহ অর্ধশতাধিক যুবদলের নেতাকর্মী। এছাড়া, ওই দিন আছরের নামাজ শেষে পৌরসভার ১নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে ওয়ার্ডের ভবানীপুর জামে মসজিদে, ২নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে ভোগতী কেন্দ্রীয় জামে মসজিদে, ৩ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে বায়সা জামে মসজিদে, ৬ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে সরফাবাদ জামে মসজিদে ও ৭ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে হাবাসপোল মডেল মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।