ঢাকারবিবার , ১৯ জানুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকীতে দোয়া অনুষ্ঠান

পিরোজপুর প্রতিনিধি :
জানুয়ারি ১৯, ২০২৫ ৯:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

পিরোজপুরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) সকালে পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় বক্তারা রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আহসানুল কবির লীন, মনিরুল ইসলাম মনির সহ পিরোজপুর জেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্য অধ্যক্ষ দেলোয়ার হোসেন।এসময় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, জিয়াউর রহমান ছিলেন সাধারণ মানুষের নয়নের মনি। তিনি ছিলেন জনমানুষের নেতা। তিনি সাধারণ মানুষের জন্য নিজে খাল কেটেছেন। তার আদর্শ নিয়ে আগামী দিনে বিএনপি এগিয়ে যাবে। কিন্তু অতীতে কি করেছেন তার দোহাই দিয়ে এখন অপকর্ম করে এই দলে থাকার সুযোগ নাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।