ঢাকাশুক্রবার , ১৭ জানুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বিচার বিভাগ পরাধীন থাকলে কল্যাণরাষ্ট্র সম্ভব নয় : মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

নিজস্ব সংবাদদাতা:
জানুয়ারি ১৭, ২০২৫ ১১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

আগে সংস্কার তারপর নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।তিনি বলেছেন, ইসলামি আইন বাদ দিয়ে আমরা ভিন্ন কোনো আদর্শের কল্যাণ রাষ্ট্র চাই না। আর বিচার বিভাগ পরাধীন থাকলে কল্যাণরাষ্ট্র সম্ভব নয়।শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৫ম জাতীয় যুব কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জুলাই বিপ্লবের প্রসঙ্গে ফয়জুল করীম বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ যেভাবে দলীয় ব্যানারে জুলাই বিপ্লবে মাঠে ছিল অন্য কোনো রাজনৈতিক দল সেভাবে মাঠে ছিল না।তিনি আরও বলেন, ‘গত ৫৩ বছর যারা ক্ষমতায় ছিল তাদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না বাংলাদেশের জনগণ।ফয়জুল করীম বলেন, নারীদের জন্য সংরক্ষিত আসন মানি না। নারীরা সরাসরি নির্বাচন করবে। নারীদের জন্য কোটা চাই না। আমরা কোটাবিরোধী আন্দোলন করেছিলাম, এখন আর কোটা চাই না।তিনি বলেন, যুবসমাজ জাগ্রত হলে জাতি জাগ্রত হয়। অন্তর্বর্তীকালীন সরকার কিছু সংস্কার করছে। তার মধ্যে রাষ্ট্র সংস্কার আছে। অনেকে সংস্কার চায় না, নির্বাচন চায়। আগে সংস্কার হবে পরে হবে নির্বাচন। বিচার বিভাগের স্বাধীনতা চাই। বিচার বিভাগ স্বাধীন না হলে ভালো ও কল্যাণমুখি রাষ্ট্র হতে পারে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।