ঢাকাশুক্রবার , ১৭ জানুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ের দেবীগঞ্জে ভুয়া ডিবি চক্রের দুই সদস্য আটক

পঞ্চগড় প্রতিনিধিঃ
জানুয়ারি ১৭, ২০২৫ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ভুয়া ডিবি পুলিশ চক্রের দুই সদস্য কে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। শুক্রবার (সকালসাড়ে ৮টায় করতোয়া সেতুর পশ্চিম পাড়ে এশিয়ান হাইওয়েতে এ ঘটনা ঘটে। এ সময় ভুক্তভোগী ও ফরিদপুর থেকে ব্যবসায়িক কাজে আসা খন্দকার অহিদুর রহমান ও তার ছেলে খন্দকার রিফাত রহমানকে ও পুলিশ হেফাজতে নেওয়া হয়। ডিবি পরিচয় দেওয়া আটক দুই ব্যক্তি হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া গোপালপুর এলাকার নুর আলমের ছেলে রেজাউল ইসলাম ও দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ডাকেশ্বরী এলাকার আজিজুল হকের ছেলে জাহাঙ্গীর আলম। ভুক্তভোগী দুইজন জানান, ফরিদপুর সদরের কানাইপুর বাজারে তাদের ওয়ার্কশপ আছে। যেখানে জুটমিলের পুরনো যন্ত্রাংশ নিয়ে সেগুলো মেরামত করে পুনরায় বিক্রি করা হয়। ঠাকুরগাঁওয়ে নিরাব আলী নামে এক ব্যক্তির জুট মিলের পুরনো যন্ত্রাংশ বিক্রি হবে জানিয়ে অহিদুর রহমান কে ঠাকুরগাঁওয়ে আসতে বলেন। পরে অহিদুর ও তার ছেলে রিফাত গত মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে এসে একটি আবাসিক হোটেলে উঠেন। আসার পর তাদের বলা হয় যিনি যন্ত্রাংশ বিক্রি করবেন তিনি ঢাকায় গেছেন। তাই শুক্রবার পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে। এ কথা শুনে হোটেলে নিজেদের জিনিস পত্র রেখে তারা ফরিদপুরে ফিরে যান। বৃহস্পতিবার ফরিদপুর থেকে রওনা হয়ে শুক্রবার সকাল ৭টায় ঠাকুরগাঁওয়ে নামেন বাবা-ছেলে। এর পর প্রথমে হোটেলে কিছুক্ষণের জন্য গিয়ে পরে ইরাব আলীর সাথে বের হন পুরনো যন্ত্রাংশ দেখবেন বলে। ঠাকুরগাঁও বাইপাস সড়ক হয়ে কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে চারজন ব্যক্তি পুলিশ পরিচয়ে তাদের পথ রোধ করেন। এরপর সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ৫ লাখ টাকা নেওয়ার পর বাবা-ছেলে কে হাতকড়া পরায়। এ সময় তাদের দুইটি স্মার্টফোনও নিয়ে নেয় প্রতারক চক্র। পরে হাত কড়া খুলে দুইটি মোটর সাইকেলে তাদের তুলে থানায় নিয়ে যাওয়ার কথা বলে। কিন্তু থানায় না নিয়ে ভিন্ন স্থানে নিয়ে গিয়ে বাবা-ছেলের হাতে ডলার ও ইয়াবা দিয়ে ছবি তোলেন তারা। পরে কোথাও অভিযোগ না দেওয়ার শর্তে তাদের দেবীগঞ্জে নামিয়ে দিতে আসে। কিন্তু দেবীগঞ্জে না মিয়ে দেওয়ার সময় অহিদুরের ছেলে রিফাত কৌশলে একটি মোটর সাইকেলের চাবি কেড়ে নিলে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় দুইজন পালিয়ে যান। পরে স্থানীয়রা এসে তাদের আটক করেপুলিশ কে খবর দেয়। এ সময় মোটরসাইকেল জব্দ করা হয়। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সোয়েল রানা বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যম কর্মীদের বলেন, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যেহেতু ঠাকুরগাঁওয়ের ঘটনা তাই সেখানে মামলা হবে। আমরা কথা বলেছি সেখানে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।