ঢাকাবুধবার , ৮ জানুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলামের

ডেস্ক রিপোর্ট :
জানুয়ারি ৮, ২০২৫ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্ষমতা বাড়াতে কাজ করার জন্য আর্কাইভের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। উপদেষ্টা বলেন, দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি-সংক্রান্ত তথ্য ও প্রামাণ্যচিত্র সংরক্ষণে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।বুধবার বাংলাদেশ ফিল্ম আর্কাইভ পরিদর্শন শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এসব কথা বলেন।পরিদর্শনকালে তিনি বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রজেকশন হল, মাল্টিপারপাস হল, ডিজিটাল ল্যাব, ফিল্ম মিউজিয়াম, ফিল্ম চেকিং রুম, ফিল ভল্ট ও লাইব্রেরি ঘুরে দেখেন।এ সময় বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. কামরুজ্জামান, ফিল্ম আর্কাইভের প্রকল্প পরিচালক ইয়াকুব আলী, পরিচালক ফারহানা রহমান, পরিচালক মুহাম্মদ আরিফ সাদেকসহ আর্কাইভের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।