ঢাকাসোমবার , ৬ জানুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

২৪’র অভ্যুত্থানের প্রতিটি ঘটনার সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে: সারজিস আলম।

ডেস্ক রিপোর্ট :
জানুয়ারি ৬, ২০২৫ ১২:৩২ অপরাহ্ণ
Link Copied!

শত শত ছাত্র-জনতার রক্তের মাধ্যমে সফল হওয়া ২০২৪ সালের ফ্যাসিবাদ অবসানের অভ্যুত্থানের প্রতিটি বিষয়বস্তুর সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।তিনি বলেন, অভ্যুত্থানের প্রতিটি ঘটনার সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। প্রতিটি ব্যক্তি ও বিষয়কে সংবিধানে যুক্ত করতে হবে। বৈষম্যবিরোধী প্লাটফর্মকেও সংবিধানে যুক্ত করতে হবে।সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রদানের জন্য জনসংযোগে ফরিদপুরে এ কথা বলেন তিনি।সারজিস আলম বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবসান করার জন্য জুলাই বিপ্লব হয়েছে। এই বিপ্লবের শত শত ছাত্র-জনতা তাদের জীবন দিয়েছে। শত শত মানুষ আহত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামক প্লাটফর্মের মাধ্যমে সকল শ্রেণি-পেশার মানুষকে একসাথে করে এই অভ্যুত্থান করা হয়েছে।অন্যান্য রাজনৈতিক দলগুলো সম্পর্কে বলেন, বিগত ১৬ বছরে আপনারা ঐক্যবদ্ধ হতে পারেননি বলে পারেননি। জুলাইয়ে আমরা এক হতে পেরেছি বলে এই অভ্যুত্থান হয়েছে। আমরা যদি আবার স্বার্থের দ্বন্দ্ব, ক্ষমতার দ্বন্দ্বে জড়িত হই তাহলে বিভাজন শুরু হবে। আর এই সুযোগে ফ্যাসিবাদ আওয়ামী লীগ ফিরে আসার পথ পাবে।বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে বলেন, ‘আমরা এখন চোখে চোখ রেখে কথা বলতে পারি। আমরা কারও কাছে নতজানু নই। পৃথিবীর যে কোনো পরাশক্তি যদি পররাষ্ট্র নীতিতে হস্তক্ষেপ করতে চায় তাহলে তা আমরা ছুড়ে ফেলবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।