ঢাকামঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

দুদকের চেয়ারম্যান হলেন আবদুল ড. মোহাম্মদ আবদুল মোমেন

নিজস্ব সংবাদদাতা:
ডিসেম্বর ১০, ২০২৪ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হিসেবে সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনকে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রন্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এ ছাড়া আরও দুজন কমিশনারও নিয়োগ দেওয়া হয়েছে। নতুন দুই কমিশনার হলেন মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ।সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চুক্তিতে কর্মরত ছিলেন। তিনি ওই পদ থেকে পদত্যাগ করেছেন। আজই তাঁর এই চুক্তি বাতিল করে আলাদা একটি আদেশ জারি করে জনপ্রশাসনদুদক চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ আবদুল মোমেনের বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা হবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারকের সমান। এ ছাড়াও দুই কমিশনারের বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা হবে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারকের সমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।