ঢাকাশনিবার , ৩০ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

দৈনিক বাংলাদেশের আলো’র ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব সংবাদদাতা:
নভেম্বর ৩০, ২০২৪ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

দৈনিক বাংলাদেশের আলো’র ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) ২০২৪ পত্রিকাটির পুরানা পল্টনস্থ বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের মহাসচিব মুহাম্মদ মাহবুবুর রহমান। পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মো. মফিজুর রহমান খান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্রিকার যুগ্ম সম্পাদক ফাতেমা আক্তার মুন্নি, উপদেষ্টা সম্পাদক শাহীন আরা ইয়াসমীন, নির্বাহী সম্পাদক মো. শাহীন আলম চৌধুরী, বার্তা সম্পাদক কাজল হায়দার , চীফ রিপোর্টার কাঞ্চন কুমার দে, সিটি এডিটর এম এ মান্নানসহ সংবাদিক নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত সুধীজনদের শুভেচ্ছা বক্তৃতা শেষে কেক কেটে পত্রিকার জন্মদিন পালন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।