ঢাকাবৃহস্পতিবার , ২১ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে শাহজাহান ওমরের বাড়িতে হামলা

বিশেষ প্রতিনিধি :
নভেম্বর ২১, ২০২৪ ১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েকদিন আগে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়া ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরের বাড়িতে হামলা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এতে তার বাস ভবনের তিনটি গ্লাস ভেঙে যায়। বুধবার রাত ৮টার দিকে উপজেলা সদরের গোডাউনঘাট এলাকায় তার নিজ বাড়ি মেহজাবিনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৭টার দিকে ৭/৮ জন যুবক বাড়ির প্রাচীরের বাহির থেকে ভবন উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে পূর্ব পাশের ভবনের সামনের দুটি ও উত্তর পাশের একটি গ্লাসের আংশিক ভেঙে মাটিতে পড়ে যা শাহজাহান ওমরের ভাগ্নে, ওই ভবনে বসবাসকারী রফিকুল ইসলাম দুলাল জানান, রাত ৮টার দিকে ৭/৮ জন যুবক বাড়ির প্রাচীরের বাহির থেকে ভবন উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে তিনটি গ্লাস ভাঙচুর করে চলে যায়।রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, ঘটনা শুনেছি এ বিষয়ে কেউ কিছু জানায়নি বা কোন অভিযোগ-ও করেনি, তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।বরিশালে অবস্থান করা শাহজাহান ওমর অভিযোগ করেছেন, উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ও সেক্রেটারি নাসিম আকনের নেতৃত্বে আমার বাড়িতে হামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।