ঢাকাশনিবার , ১৬ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরার আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাবের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

আশাশুনি প্রতিনিধি :
নভেম্বর ১৬, ২০২৪ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব গাজীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। মহুমের পারিবারিক সূত্রে জানাগেছে, উপজেলার বড়দল গ্রামের মৃত. খাতের গাজীর পুত্র বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব গাজী (৭০) গত ২৬ অক্টোবর দিবাগত শেষ রাত্রে স্টোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন। ওইদিন দ্রুত এ্যাম্বুলেন্স যোগে তাকে খুলনা বিশেষায়িত হাসপাতাল (শেখ আবু নাসের হাসপাতাল) ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা ১১ টায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃতান্তে তিনি দুই পুত্র, দুই কন্যা ও স্ত্রী রেখে গেছেন। গতকাল বাদ মাগরিব বড়দল বাজার জামে মসজিদ চত্বরে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার শেষে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন আশাশুনি সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। বাজার জামে মসজিদের ইমামের ইমামতিতে জানাজায় শরিক হন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, মরুমের পুত্রদ্বয়, ভাইপো বুধহাটা ইউপির প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক, বুধহাটা ইউনিয়ন আ’লীগের সম্পাদক মোহাম্মদ আলী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিবৃন্দ। জানাজা নামাজ শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।