ঢাকাশুক্রবার , ১৫ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে ডাক্তার শর্মী রায়ের যোগদানের পূর্বেই মিটিং-মিছিল ও মানবন্ধন

বাগেরহাট প্রতিনিধি:
নভেম্বর ১৫, ২০২৪ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের চিতলমারী উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হিসেবে ডাক্তার শর্মী রায় যোগদানের আগেই মিটিং-মিছিল ও মানবন্ধন হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ৩ টায় চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্ত্বরে এ সব কর্মসূচি পালিত হয়। সাধারন শিক্ষার্থী ও স্বাস্থ্য কমপ্লেক্সের কিছু স্টাফ মিটিং-মিছিল ও মানবন্ধনে অংশ নেন। দীর্ঘদিন ধরে চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদটি শূণ্য রয়েছে। কতর্ৃপক্ষ সেই শূণ্য পদে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক শর্মী রায়কে পদায়ন করেছেন। চিতলমারীতে চিকিৎসক শর্মী রায়ের যোগদান বন্ধের দাবীতে বৃহস্পতিবার দুপুর ৩ টায় সাধারন শিক্ষার্থী ও স্বাস্থ্য কমপ্লেক্সের কিছু স্টাফ এ কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে শিক্ষার্থী মোঃ সিয়াম রহমান, মোঃ আশিক শেখ ও রোজিনা আক্তার বলেন, ‘ডা. শর্মী রায়ের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগে মোরেলঞ্জের জনসাধারন ঝাড়ু– মিছিল করেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আমরা এক দূর্নীতিবাজকে তাড়িয়েছি। এখন পুনরায় আরেক দূর্নীতিবাজকে মেনে নিতে পারব না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।