ঢাকাবুধবার , ১৩ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :
নভেম্বর ১৩, ২০২৪ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) বিকেলে জেলা স্ট্রেডিয়ামে পিরোজপুর গণপূর্ত বিভাগের নির্বহী প্রকৌশলী মো: খায়রুজ্জামান এর আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপারেশন মুকিত হাসান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর গনপূর্ত বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী সুলতান মাহামুদ সৈকত।প্রীতি ফুটবল ম্যাচ এর সার্বিক সহযোগীতা করেন পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: নাদিম সেখ, স্বেচ্ছাসেবক দল নেতা মো: বেল্লাল ভুঁইয়া, স্বেচ্ছাসেবক দল নেতা মো: এমাদুল। ফুটবল খেলায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক (সাবেক ছাত্রদলের নেতা, বর্তমান জেলা বিএনপি’র কান্ডারী,তারুণ্যের অহংকার, বিশিষ্ট সমাজ সেবক) আলিফ আহম্মেদ রাজিব। জেলা ছাত্রদলের সহ সভাপতি সোহেল সেখ, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার।পিরোজপুর গণপূর্ত বিভাগের নির্বহী প্রকৌশলী মো: খায়রুজ্জামান বলেন গত ০৫ আগষ্ট এর পরে জনমনে স্বস্তি আনতে এবং শিক্ষার্থীদের খেলার মাঠে আনতেই আমাদের এ আয়োজন। মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত দেশ গড়তে সবাইকে খেলার মাঠে আসতে হবে। সবাইকে উজ্জিবিত করার লক্ষেই আমরা এ ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করেছি।খেলায় পদ্মা একাদশ ও বলেশ্বর একাদশ দুটি দল অংশগ্রন করে। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।