আশাশুনিতে উপজেলা পর্যায়ে মডিউল-১ বিষয়ক দু’দিন ব্যাপী এসবিনিসি (টট) কর্মশালা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ও উপজেলা অফিসার্স ক্লাবে পৃথক দুটি গ্রুপে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ উম্মে ফারহানা। প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস,এম আতাহার আলী ও মহিলা কর্মকর্তা সাইদুল ইসলাম। প্রশিক্ষণে ৮৮ জন স্বাস্থ্য সহকারী ও পরিবার পরিকল্পনা সহকারীদের অংশ গ্রহনে দু’টি গ্রুপে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে বলে সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানাগেছে।
আশাশুনিতে মাজলীসুল মুফাসসেরীন কমিটি গঠন
আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে মাজলীসুল মুফাসসেরীন উপজেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার উপজেলার বুধহাটা করিম সুপার মার্কেটে কমিটি গঠনের লক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। কমিটি গঠন কল্পে উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে সভায় আলোচনা রাখেন, উপজেলা সম্পাদক মাওঃ মোশাররফ হোসেন, জেলা সভাপতি মাওঃ মনিরুল ইসলাম বিলালী, উপজেলা জামায়াতের যুগ্ম-সম্পাদক শহিদুল ইসলাম, মাওঃ দেলোয়ার হোসাইন হুজাইফি প্রমুখ।
আশাশুনিতেন “উপকূল দিবস” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির প্রতাপনগরে “উপকূল দিবস” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত। মঙ্গলবার বিকালে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের তালতলা বাজার শহীদ হাফেজ আনাছ বিল্লাহ চত্বরে “বাঁচাও উপকূল ও ন্যাচার কনজারভেশন ভলেন্টিয়ার টিম’র আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ন্যাচার কনজারভেশন ভলেন্টটিয়ার টিমের পরিচালক সাংবাদিক মাসুম বিল্লাহ।
প্রসঙ্গত. গত ১২ নভেম্বর ১৯৭০ সালে বাংলাদেশের উপর দিয়ে মহাপ্রলয়নকারী ঘূর্ণিঝড়ের ভয়াল আঘাতে উপকূলীয় অঞ্চলের প্রায় ১০ লক্ষ মানুষ মৃত্যুবরণ করেন। সেজন্য এ তারিখটাকে উপকূল দিবস হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া ও উপকূলীয় অঞ্চলের মানুষের দুর্বিসহ প্রেক্ষাপট তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ও সাবেক ইউপি চেয়ারম্যান আল. আব্দুল মান্নান। আলোচনা রাখেন, অধ্যক্ষ মাওঃ মাসুম বিল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী আহসান উল্লাহ হাসান, মাওঃ আবু সাঈদ, আব্দুল খালেক, জাগ্রত তরুণ সেবা সংঘের সভাপতি ইমরান নাজির ও সম্পাদক মেহেদী হাসান রিপন, প্রতাপনগর ব্লাড ব্যাংকের সভাপতি মোস্তাকিম বিল্লাহ ছাদ, ছাত্র আন্দোলনের নেতা মাসুদ রানা প্রমুখ। অনুষ্ঠানে এলাকার সকল ধর্ম, শ্রেণী পেশার কয়েকশ’ মানুষ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। উল্লেখ্য, বাংলাদেশের উপকূল সুরক্ষায় কক্সবাজার থেকে সাতক্ষীরা পর্যন্ত ৭১১ কিলোমিটার পাউবো’র নদীর পানি রক্ষা বেড়িবাঁধগুলি টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান। আলোচনা শেষে উপস্থিত সচেতন নাগরিক সমাজ বাজারের মেইন সড়কে মানবন্ধনে মিলিত হয়।

