ঢাকাসোমবার , ১১ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় মাছের ঘের নিয়ে দ্বন্দ্বে ঘেরের মালিক কে কুপিয়ে জখম করার অভিযোগ

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
নভেম্বর ১১, ২০২৪ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর কলাপাড়ায় মাছের ঘের নিয়ে দ্বন্দ্বে ঘেরের মালিক মোঃ রিফাত সিকদার (৩০) কে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। রোববার সন্ধ্যা ৬ টায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের লেবুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মোঃ মঞ্জু সিকদারের ছেলে। তাকে রক্তাক্ত অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেছেন।
আহত রিফাত সিকদার বলেন, নিজদের মাছের ঘের নিয়ে দ্বন্দ্ব চলছে, ঘটনা দিন সন্ধ্যায় বাসার ভিতর ছিলাম, এসময় নাঈম তালুকদারের নেতৃত্বে ৭/৮ জন হামলা চালায়। এসময় নাঈম তালুকদার তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে, এতে রিফাত রক্তাক্ত জখম হন। আত্মীয়স্বজনরা রক্তাক্ত অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন কর্মরত চিকিৎসক।
এ বিষয়ে কলাপাড়া থানা ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, ঘটনা শুনেছি, চিকিৎসার পরামর্শ দেয়া হয়েছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।