ঢাকাশুক্রবার , ৮ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে নেছারাবাদের বিএনপি নেতারা

বিশেষ প্রতিনিধি :
নভেম্বর ৮, ২০২৪ ৮:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

পিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে। এ উপলক্ষে বুহস্পতিবার বিকেলে উপজেলার সুটিয়াকাঠিতে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি মিয়ারহাট বাজার প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর- ২ আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মোঃ ফকরুল আলম। উপজেলা বিএনপির নেতা মোহাম্মদ ওয়ালীউল্লাহ তালুকদারের সভাপতিত্বে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মহসিন মিয়া এর সঞ্চালনায় সভায় অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন নেছারাবাদ উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রুহুল আমিন, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ জাহিদ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শাহিন আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ হিরন, সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন নান্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা যুবদলের সাবেক সদস্য জিয়াউল আহসান রাজু, কুড়িয়ানা ইউনিয়নের বিএনপি সভাপতি আব্দুল মজিদ খান, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোঃ আব্দুর রহিম বেপারী, স্বরূপকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি আইউব আলী হলুদ, সহ বিএনপি ও এর বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।