ঢাকাবুধবার , ৬ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

ডেস্ক রিপোর্ট :
নভেম্বর ৬, ২০২৪ ৭:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে ট্রাম্প,ক্রমেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে শেষ হাসি হাসতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। সময় যত গড়াচ্ছে, ততোই জয়ের বন্দরে পৌঁছে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকানদের শক্ত ঘাঁটির পাশাপাশি দোদুল্যমান দুই অঙ্গরাজ্যে জয় পেয়েছেন তিনি। ২৭০-এর ম্যাজিক সংখ্যায় পৌঁছতে ট্রাম্পের প্রয়োজন আর মাত্র ২২ ইলেকটরাল ভোট। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সাত দোদুল্যমান রাজ্যের মধ্যে গুরুত্বপূর্ণ দুই রাজ্য নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়ায় জয় পেয়েছেন ট্রাম্প।এই দুই রাজ্যে ইলেকটোরাল ভোটের সংখ্যা ৩২টি। এর মাধ্যমে ট্রাম্পের ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৬টিতে। এদিকে শুরু থেকেই পিছিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। মাঝে দূরত্ব কিছুটা কমলেও ট্রাম্পকে ধরতে পারেননি তিনি।১৮৭টি ভোট পেয়েছেন কমলা। জয় পেতে তাকে পেতে হবে আরো ৮৩ ভোট। আরেক সুইং স্টেট পেনসিলভানিয়ায় এগিয়ে আছেন ট্রাম্প। ৯৩ দশমিক ৭ শতাংশ ভোট গণনা হয়েছে এই রাজ্যে।সেখানে ৫০ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন ট্রাম্প। অন্যদিকে কমলা পেয়েছেন ৪৮ শতাংশ ভোট। এই অঙ্গরাজ্যে ইলেকটোরাল ভোটের সংখ্যা ১৯। এখানে জিতে গেলে ট্রাম্পের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। আরেক সুইং স্টেট অ্যারিজোনায় এগিয়ে আছেন ট্রাম্প।এখানে ৫২ শতাংশ ভোট গণনার পর হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে দুই প্রার্থীর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।