প্রবাসী বাংলাদেশিরা ২০২৪ সালের অক্টোবর মাসে ২ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গতবছরের অক্টোবর মাসে পাঠানো রেমিট্যান্স থেকে ১৬ দশমিক ৭৫ শতাংশ বেশি।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী- ২০২৩ সালের অক্টোবরে প্রবাসীরা ১ দশমিক ৯৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন।চলতি ২০২৪-২৫ অর্থবছরে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত প্রবাসী বাংলাদেশীরা ৮ দশমিক ৮৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, গত অর্থবছরের একই সময়ে যা ছিলো ৬ দশমিক ৮৭ বিলিয়ন মার্কিন ডলার।এর আগে, ২০২৪ সালের সেপ্টেম্বরে দেশে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

