ঢাকাশুক্রবার , ১ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন, গ্রেফতার ৩

নিজস্ব সংবাদদাতা:
নভেম্বর ১, ২০২৪ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর কচুক্ষেত এবং মিরপুর ১৪ এলাকায় গত ৩১ অক্টোবর সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর এবং পরে আগুন দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।শুক্রবার (১ নভেম্বর) এক সাঁড়াশি অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার গত ৩১ অক্টোবর ২০২৪ তারিখে দুষ্কৃতকারীরা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর এবং পরে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টি করে। আইনশৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ ও সরকারি সম্পত্তি ধ্বংসের যৌথ অভিযান শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনী কর্তৃক বিভিন্ন সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে শুক্রবার (১ নভেম্বর) রিফাত, হৃদয় এবং ইয়াসিন নামক ৩ জন দুষ্কৃতিকারীকে ভাষানটেক এলাকা থেকে আটক করা হয়।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য তাদেরকে ভাষানটেক থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।