ঢাকাবুধবার , ৩০ অক্টোবর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে রাস্তার দু‘পার্শ্বের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

পিরোজপুর প্রতিনিধি :
অক্টোবর ৩০, ২০২৪ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরে রাস্তার দু‘পার্শ্বের অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হচ্ছে বুলডোজার দিয়ে। বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে খুলনা-বরিশাল মহাসড়কের পুরাতন বাসষ্টান্ড থেকে বলেশ্বর ব্রিজ ও এর আশেপাশে এলাকায় চালানো হয় এ অভিযান। অভিযানে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে ওঠা পাকা-আধাপাকা ও কাঠের তৈরী প্রায় দুইশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সওজ কর্তৃপক্ষ। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।পিরোজপুৃর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, পিরোজপুর সড়ক বিভাগাধীন খুলনা-বরিশাল মহাসড়কের পুরাতন বাসষ্টান্ড থেকে বলেশ্বর ব্রিজ ও এর আশেপাশে এলাকায় সড়কের দু’পার্শ্বে এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে ওঠা পাকা-আধাপাকা ও কাঠের তৈরী দুইশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সওজ কর্তৃপক্ষ। সকাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম অব্যহত আছে। তাদের এ কার্যক্রম চলবে বিলেক পর্যন্ত। সড়কের দু’পার্শ্ব দখলমুক্ত করে সড়ককে প্রশস্ত করার আহবান সাধারন মানুষের। অভিযানের নেতৃত্বদেন যুগ্ম-সচিব আব্দুল লতিফ খান, সড়ক ও জনপদ বিভাগ। এ সময় আরো উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলার ভূমি কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা সহ সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা ও জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।