ঢাকামঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় জাল পাতা কে কেন্দ্র করে জেলে কে মারধর

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
অক্টোবর ২৯, ২০২৪ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর কলাপাড়ায় খালে জাল পাতা কে কেন্দ্র করে মোঃ পারভেজ বয়াতি (২৮) নামে এক জেলে কে মারধর করে গুরুতর আহত করা হয়েছে। সে মিঠাগঞ্জ ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক এবং আলীগঞ্জ গ্রামের মোঃ সোবাহান বয়াতি’র ছেলে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় আলীগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।হাসপাতালে ভর্তি আহত জেলে মোঃ পারভেজ বয়াতি জানান, গ্রামের ছোট একটি খালে জাল ফেলে দিনশেষে যে মাছ পাওয়া যায় তা বাজারে বিক্রি করেই চলে সংসার। এভাবেই জীবনের ধরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন তিনি।তিনি আরো জানান, ওই খালে মাছ ধরার জন্য জাল ফেলি, প্রতিদিনের মত ঘটনার দিন শেষ বিকেলে জাল উঠাতে গিয়ে দেখি জাল ছিঁড়ে নদীর পাশে উঠানো আছে, আর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জলিল মৃধার জাল পাতা আছে, এ সময় জিজ্ঞেস করলে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জলিল মৃধা বলে এখানে জাল পাতা যাবে না এখানে আমাদের জায়গা আমরা জাল ফেলবো। তর্কে একপর্যায়ে জলিল মৃধা ও তার ছেলে নাসির মৃধা সহ ৫/৬ জন আমাকে এলোপাথাড়ি মারধর করে, এ সময় আমার মাথায় আঘাত করে। এতে মাথা ফেটে যায়। এর বিচার চাই আমি।এ ব্যাপারে উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ ফখরুল আলম বলেন, একজন সাধারন জেলে কে মারধরের ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি, এবং এর সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনার দাবি জানাই।উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জাকির হোসেন ফকির বলেন, ঘটনার শুনে খোঁজখবর সহ চিকিৎসার ব্যবস্থা করেছি, দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানাই। এ বিষয়ে অভিযুক্তর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।এ ব্যাপারে কলাপাড়া থানা ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।