কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব বলেন, গণতন্ত্রের প্রধান কাজ শান্তিপূর্ণ নির্বাচন। শান্তিপূর্ণ নির্বাচন ছাড়া পূর্ণ গণতন্ত্র প্রতিষ্টিত হতে পারে না। অর্ন্তবর্তী সরকার কে উদ্দ্যেশ্যে করে বলেন, ভোটারদের দাবিগুলো পূরণ করে দ্রুত সংস্কার করে ভোটের তারিখ ঘোষনা করুন। দেশের ১৮ কোটি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের দেওয়ানীপাড়ায় আব্দুল মান্নান মিঠুর অর্থায়নে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।শনিবার (২৬ অক্টোবর) দুপুরে দেওয়ানীপাড়া ঈদগাহ মাঠে তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সহ-সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মেয়াজান আলী মোড়ল, উপজেলা যুবদরে সভাপতি মির্জা আতিয়ার রহমান, প্রমুখ।উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক স ম ইয়াছিন উল্লাহ, সাধারণ সম্পাদক মোস্তাফা মহাসিন মন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম, উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমানসহ উপজেলা ও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। হাবিবুল ইসলাম হাবিব বলেন, ১৫ বছর ধরে এদেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিল। এদেশের মানুষ ভোট দিতে চায়। তাই যত দ্রæত সম্ভব ভোটের ব্যবস্থা করুণ। আওয়ামী লীগ পুলিশ বাহিনীকে ব্যবহার করে দেশের মানুষের উপর অত্যাচার করেছে। সে কারণে তাদের ক্ষমতা ছেড়ে পালিয়েছে। এমনকি দুপুরের ভাতও খেতে পারেনি। আমরা যদি একই কাজ করি তাহলে আমাদের একই পরিণতি হবে বলে নেতাকর্মীদের হুশিয়ার করেন। তিনি বলেন, অতি বৃষ্টির কারণে তালা উপজেলার অধিকাংশ জায়গা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এসব এলাকায় বোরো চাষের না হওয়ার সম্ভনা দেখা দিয়েছে। এসব এলাকার কৃষকরা যাতে বোরো চাষ করতে পারে সে জন্য আগামী ১ মাসের মধ্যে পানি সরানোর ব্যবস্থা করা হবে।এসময় তিনি তেঁতুলিয়া ইউনিয়নের ২ ওয়ার্ডে ৪৫০ অসহায় দরিদ্র পরিবারের মধ্যে চাল, ডাল, পেঁয়াজ ও আলু বিতরণ করেন।
তালায় বিশিষ্ট শিক্ষাবিদ এমএ কাশেমের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
মীর রাজিবুল হাসান নাজমুল : তালা শহীদ কামেল মডেল হাইস্কুল, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত এমএ কাশেমের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সকালে শহীদ কামেল মডেল হাইস্কুলে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য এমএ হাকিম। স্বাগত বক্তব্য রাখেন শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান। শিক্ষক কাছেদ আলী ও গোলাম মোস্তফার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ সফিকুল ইসলাম, অত্র স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ নুরুল আমিন, ঘোষ আদিত্য কুমার, প্রাক্তন শিক্ষক মোঃ গাউস, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শামীমা সুলতানা, শিক্ষার্থী তুষার প্রমুখ। এ সময় প্রয়াত এমএ কাশেমের স্ত্রী-সন্তানসহ স্বজনরা, স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

