ঢাকাশনিবার , ২৬ অক্টোবর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলি শতাধিক যুদ্ধবিমান সংক্রান্ত রিপোর্টকে ‘ডাহা মিথ্যা’ বলল ইরানি বার্তা সংস্থা

ডেস্ক রিপোর্ট :
অক্টোবর ২৬, ২০২৪ ৯:০২ পূর্বাহ্ণ
Link Copied!

ইরানে হামলায় শতাধিক যুদ্ধবিমান ব্যবহার সংক্রান্ত প্রতিবেদনকে ‘ডাহা মিথ্যা’ বলেছে ইরানি সংবাদমাধ্যম। ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির সূত্রের বরাত দিয়ে বলেছে, “হামলায় ১০০টি ইসরায়েলি সামরিক বিমানের ভূমিকা রয়েছে বলে যে প্রতিবেদন হয়েছে সেটি ডাহা মিথ্যা। কারণ ইসরায়েল নিজের দুর্বল আক্রমণকে অতিরঞ্জিত করে দেখাতে চাচ্ছে।সেই সঙ্গে ইসরায়েলি যুদ্ধবিমান হামলার সময় ইরানের আকাশসীমা অতিক্রম করেনি বলেও তাসনিম নিউজের প্রতিবেদনে দাবি করা হয়। তবে এতে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী।উল্লেখ্য, বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়- ১৪০টি যুদ্ধবিমান ব্যবহার করে ইরানের ২০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের বিমান প্রতিরক্ষাসহ ক্ষেপণাস্ত্র কারখানাগুলোতে আঘাত করা হয়েছে। হামলা শেষে ইসরায়েল জানিয়েছে, ‘প্রতিশোধমূলক হামলা এবং মিশনটি সম্পন্ন হয়েছে।দুই ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, রাতে প্রায় ২০টি স্থানে আঘাত করার পর ইসরায়েলের সময় ভোর ৫টা নাগাদ ইরানে ইসরায়েলের হামলা শেষ হয়।সিএনএন বলছে, তেহরানে স্থানীয় সময় রাত ২টার পর প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। তিন ঘণ্টা পর বিস্ফোরণের দ্বিতীয় তরঙ্গের খবর পাওয়া যায়।বিরুদ্ধে ইসরায়েলি বিমান হামলায় ১৪০টি যুদ্ধবিমান অংশ নেয় বলে ইরান ইন্টারন্যাশনালের খবরে বলা হয়েছে।প্রতিবেদনে বলা হয়, আই২৪ নিউজ জানায়-ইরানের বিভিন্ন সাইট লক্ষ্য করে ১৪০টি ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায়। সূত্র: টাইমস অব ইসরায়েল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।