ঢাকাশুক্রবার , ২৫ অক্টোবর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরের ইজিবাইক ছিনতাই–চালক হত্যা গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক ফরিদপুর :
অক্টোবর ২৫, ২০২৪ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক ফরিদপুর : ফরিদপুরের কানাইপুর এলাকায় ইজিবাইক ছিনতাই ও চালক মো. মোশাররফ ব্যাপারী হত্যার ঘটনায় ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বেলা ৩টায় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) শৈলেন চাকমা।নিহত চালক জেলার সদর উপজেলার শোভারামপুরের সাদেক ব্যাপারীর ছেলে। এই ঘটনায় আজ দুপুরে নিহতের স্ত্রী সুমাইয়া বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।গ্রেফতারকৃতরা হলেন: সোহেল মৃধা, চান্দু শেখ ও সাগর হোসেন। আসামিদের সকলের বাড়ি ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায়। তাদের আদালতে পাঠানো হয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) শৈলেন চাকমা বলেন, ‘ছিনতাই হওয়া ইজিবাইক জব্দের মধ্য দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ঘটনায় জড়িত প্রধান ৩ হত্যাকারীকে গ্রেপ্তার করে কোতয়ালী পুলিশ। ইজিবাইক ছিনতাই করতেই তারা তাঁকে হত্যা করে।শৈলেন চাকমা আরও বলেন, ‘গত বুধবার সকালে চালক ইজিবাইকটি নিয়ে বাড়ি থেকে বের হন। শহরের জনতা ব্যাংক মোড় থেকে সোহেল ও সাগর ইজিবাইকে চরে কানাইপুরের নিয়ে যায়। সেখান থেকে তারা চান্দু শেখ নামের অপর যুবককে নিয়ে কোশা গোপালপুর বাজারে যাওয়ার পথে ঝাউকান্দা নামক স্থানে ফাঁকা জায়গায় ইজিবাইকটি দাঁড়াতে বলে। সেসময় চালক মোশাররফকে আখ ক্ষেতে নিয়ে কুপিয়ে শ্বাসরোধে হত্যা করে।এরপর বুধবার রাত সাড়ে ৮টায় শহরের গঙ্গাবদ্দি এ্যাবলুম রেস্টুরেন্টের সামনে থেকে টহল পুলিশের সামনে সন্দেহজনকভাবে ইজিবাইকসহ সোহেল ও চান্দুকে আটক করে পুলিশ। তাদের স্বীকারোক্তি মোতাবেক কানাইপুরের ঝাউকান্দা এলাকা থেকে শুক্রবার রাত সাড়ে ৩টায় পুলিশ লাশ উদ্ধার করে। পরে আজ সকাল ৮টায় সাগর হোসেন নামের অপর আসামিকে আটক করা হয়। আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। যোগ করেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।