ঢাকাবৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় মাছের ঘেরে বিষ প্রয়োগ; ১০ লাখ টাকার ক্ষতি

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
অক্টোবর ২৪, ২০২৪ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর কলাপাড়ায় মোঃ হুমায়ুন কবির খান (৪০) নামে এক ব্যক্তির মাছের ঘেরে রাতের আধারে বিষ প্রয়োগ করে কমপক্ষে ১০ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার (২৩ অক্টোবর) গভীর রাতে উপজেলার চাকামইয়া ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের সাবেক ইউপি আব্দুল আজিজ খান’র ছেলে। বিষ প্রয়োগের ফলে ঘেরের প্রায় ১০ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে।ক্ষতিগ্রস্ত মোঃ হুমায়ুন কবির খান বলেন, ‘গভীর রাতে কে আমার এতো বড় ক্ষতি করলো তা আমি জানি না। সকালে এসে দেখি আমার ঘেরের সব মাছ ভেসে উঠছে। এতে আমার ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।তিনি আরো বলেন, নিজস্ব জায়গার উপর কয়েকটি পুকুর খনন করে আমি বিগত ৮/১০ বছর ধরে মাছ চাষ করছি। এবার কয়েকটি এনজিও এবং ব্যাংক থেকে লোন করে ঘেরে পাঙ্গাস, তেলাপিয়া, পুঁটিসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এ ঘেরে বিষ প্রয়োগ হয়েছে, সেই ঘেরে আমার প্রায় ২০ লাখ টাকা খরচ হয়েছে। কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।