ঢাকাবৃহস্পতিবার , ৩ অক্টোবর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদ” পিরোজপুরে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি :
অক্টোবর ৩, ২০২৪ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এন্ট্রি পদ ধরে ১০ম গ্রেড নির্ধারণ সহ উপরের পদগুলি শতভাগ পদোন্নতির মাধ্যমে প্রদানের দাবিতে “বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদ” মানববন্ধন করেছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) শহরের সিও অফিস চত্বরে বিকালে কয়েক শত শিক্ষক ও শিক্ষিকার উপস্থিতিতে বিভিন্ন দাবী বাস্তবায়নে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেছে নেতৃবৃন্দ।সাইদুল হক মামুনের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ও বৈষম্য নিরসনে প্রাথমীক শিক্ষক সমন্বয় পরিষদের সভাপতি সুব্রত রায়, মামুন সিকদার, সিফাত উল্লাহ, ওমর ফারুক, কামরুল ইসলাম , হাবিবুর রহমান, তামান্না আফরোজ, অপূর্ব মন্ডল, ওবায়দুল্লাহ মারুফ, রুম্মান মিয়া, মনোজ দেবনাথ, এনামুল কাজী , সরদার হুমায়ুন কবির, শাফায়েত হোসেন ও শেখ আসাদুজ্জামান।এসময় সংহতি প্রকাশ করেন শিক্ষক কর্মচারি ঐক্যজোটের পিরোজপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আলমগীর হোসেন ও অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।