ঢাকাবৃহস্পতিবার , ৩ অক্টোবর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আত্মসতের টাকা উদ্ধার করে দিলেন পিরোজপুরের পুলিশ সুপার

কেশপুর প্রতিনিধি :
অক্টোবর ৩, ২০২৪ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

অনলাইনে ফার্নিচার বিক্রির নামে পিরোজপুরের তন্মী আক্তার নামের এক নারীর কাছ থেকে প্রতারনা করে হতিয়ে নেয়া ৩০ হাজার টাকা উদ্ধার করে দিলেন পিরোজপুরের পুলিশ সুপার। ঘটনাটি ঘটেছে জেলার মঠবাড়িয়া উপজেলার উদায়তারা বুড়ির চরে। এ ঘটনায় জেলা পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই টাকা ফেরত দেয়া সহ প্রতারকদের থেকে সাবধানে থাকতে বলেন পিরোজপুরের জনগনকে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তন্মী আক্তার উপজেলার উদায়তারা বুড়ির চর গ্রামের মো. ফজলুল হকের মেয়ে। গত ৮ সেপ্টেম্বর ফেইজবুকে “ইত্যাদি ফার্নিচার মৌলভীবাজার” পেইজে ফার্নিচারের লোভনীয় পোস্ট দেখে ১ টি সেগুন কাঠের খাট, ১ টি সেগুনের ওয়াল সুকেজ, ১ টি ওয়ারড্রপ, ১ টি ড্রেসিং টেবিল বাবদ বিভিন্ন সময় ৩০ হাজার টাকা প্রদান করেন। ওই সব পন্যগুলোর বাজার মূল্য আনুমানিক দেড় লক্ষ্য টাকা । প্রতারকচক্র ডেলিভারী ম্যান ও কুরিয়ার সার্ভিসের লোক সেজে বিভিন্ন নম্বর থেকে ফোন দিয়ে এবং পণ্যের ডেলিভারীর ছবি প্রেরণ করে ভিকটিমের আস্থা অর্জন করে প্রতারণা করে টাকা আত্মসৎ করে ও মালামাল প্রেরন করে না। পরে ওই নারী এ বিষয়ে জেলা পুলিশের কাছে একটি অভিযোগ দেন।

ওই অভিযোগের ভিত্তিতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মো. মুকিত হাসান খাঁন তথ্য প্রযুক্তি সহায়তায় নড়াইলের কালিয়ায় প্রতারক চক্রকে সনাক্ত করে ভুক্তভোগির ৩০ হাজার টাকা উদ্ধার করেন।

এ সময় পুলিশের পক্ষ থেকে আরো বলা হয়, একটি প্রতারক চক্র দীর্ঘ দিন ধরে প্রতারনার উদ্দেশ্যে কোন পন্যের বাজার দর থেকে অনেক কম দামে অন লাইনে প্রচরনা করে প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।