ঢাকাশুক্রবার , ২৭ সেপ্টেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

প্রত্নতত্ত্ব নিদর্শনগুলো পর্যবেক্ষণ করে নীতিমালা প্রণয়ন করা হবে : উপদেষ্টা ড. আসিফ নজরুল

মুন্সীগঞ্জ প্রতিনিধি :
সেপ্টেম্বর ২৭, ২০২৪ ১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জে অন্তবর্তীকালীন সরকারে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘প্রত্নতত্ত্ব নিদর্শনগুলো পর্যবেক্ষণ করে নীতিমালা প্রণয়ন করা হবে। শুক্রবার সকালে মুন্সিগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্নতত্ত্ব নিদর্শন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এর আগে একই দিন সকাল সাড়ে ১০টার দিকে তিনি মুন্সিগঞ্জ শহরের মোঘল আমলের প্রাচীন প্রত্নতত্ত্ব নিদর্শন ইদ্রাকপুর দুর্গ পরিদর্শন করেন। পরে মুন্সিগঞ্জ সদরের রাজা হরিশ চন্দ্রের দীঘি, মীরকাদিম সেতু, বাবা আদম শাহী মসজিদ, টঙ্গীবাড়ি উপজেলার সোনারং জোরা মঠ এবং শ্রীনগরে বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়ি পরিদর্শন করেন।উপদেষ্টা বলেন, ‘প্রত্নতত্ত্ব সম্পদের ওপর এখন নজর দেয়ার সময় এসেছে। সারাদেশের প্রত্নতত্ত্ব নিদর্শনগুলো সরজমিনে দেখে কী ধরনের সংরক্ষণের প্রয়োজন রয়েছে তা পর্যবেক্ষণ করে একটি নীতিমালা প্রণয়ন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।