ঢাকাবৃহস্পতিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কংগ্রেসের আহ্বানে  দুই ধর্ণা ও প্রতিবাদ।

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা :
সেপ্টেম্বর ২৬, ২০২৪ ৩:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

বুধবার, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস এর আহ্বানে, কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য, প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে, ধর্মতলা ডরিনা ক্রসিং এ দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত, দুই দিন ব্যাপী ধর্ণা ও‌ অবস্থান বিক্ষোভ।

এই ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন মাননীয় প্রাক্তন সাংসদ ও‌ কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী, সভাপতি শুভংকর সরকার, প্রদীপ ভট্টাচার্য, আশুতোষ চ্যাটার্জী, মহম্মদ মুক্তার, পলাশ ভান্ডারী, কল্যাণী চক্রবর্তী, সুস্মিতা বিশ্বাস, তাপস মজুমদার,অমিত মজুমদার সহ বিভিন্ন জেলার কংগ্রেসের নেতৃত্বরা।

প্রায় কয়েকশো কংগ্রেস কর্মী এই ধর্ণা মঞ্চে উপস্থিত হন, এবং একটাই দাবি উই ওয়ান্ট জাস্টিস, তাদের বোনের দোষীদের বিচার চাই, আর যতদিন না দোষীদের বিচার হচ্ছে, আমাদের আন্দোলন চলবে, দরকার পড়লে হাইকোর্টের দ্বারস্থ হবো, স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগ চাই, দোষী পুলিশ অফিসারদের শাস্তি চাই,

শুধু তাই নয়, আজ ধর্ণা মঞ্চে গর্জে উঠলেন মহিলারাও, তারা জানান আমরা পূজোতে কোনো আনন্দ করছি না , আমাদের একটাই আনন্দ মেয়ের বিচার, তাই আমরা সকল মহিলাদের মানাচ্ছি আপনারা পূজোতে দলবদ্ধভাবে মাঠে নামুন।‌ এবং পূজো প্যান্ডেল এর সামনে গিয়ে বলুন উই ওয়ান্ট জাস্টিস,

আজ ধর্ণার প্রথম দিনে, বিভিন্ন অনুষ্ঠান, গান, কবিতা,পথ নাটক, ও চিত্রের মধ্য দিয়ে সকলে গর্জে উঠলেন প্রতিবাদে,

আমাদের ধর্ণা মঞ্চ পুলিশ করতে দেয়নি, কিন্তু আমরা হাইকোর্টের নির্দেশ নিয়ে এই ধর্ণা মঞ্চ চলছে,,একটা কথা বলে রাখি, আমরা কাউকে ভয় পায় না , আমরা আসল খুনির ন্যায় বিচার চেয়েছি ‌‌

রিপোর্টার, সমরেশ রায় ও‌ শম্পা দাস, কলকাতা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।