বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে আশরাফুল ইসলাম অন্তর নামের এক কিশোরকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা জেলার সাবেক ডিসি আনিসুর রহমানসহ ১১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালতে অন্তরের খালা খুকুমণি এ মামলা করেন। এ ঘটনা নিয়ে কোনো মামলা বা জিডি আছে কিনা, তা তদন্ত করে যাত্রাবাড়ী থানা পুলিশকে প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত।এ মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হাবিবুর রহমান, হারুন-অর-রশীদ ও বিপ্লব কুমার সরকার।মামলায় অভিযোগ করা হয়, গত ৫ আগস্ট দুপুরে আসামিদের নির্দেশে যাত্রাবাড়ী থানার সামনে গুলিতে অন্তর নিহত হন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

