ঢাকাবুধবার , ২৫ সেপ্টেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

আশাশুনি প্রতিনিধি :
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনিতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার দুপুরে এতিমদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন, আশাশুনিতে দায়িত্বরত সেনাবাহিনীর সিনিয়র ক্যাপটেন ফাহিম কায়ছার। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক রণজিৎ কুমার বৈদ্যর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাক্তন প্রধান শিক্ষক নীলকন্ঠ সোম, ইসকনের অধ্যক্ষ পরম পুরুষ কৃষ্ণদাশ ব্রহ্মচারী ইস্কন, উপজেলা বিএনপির আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, সদস্য সচিব মশিউল হুদা তুহিন, যুবদল সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, উপজেলা জামাত আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর নূরুল আফছার মোর্তজা, ইউপি চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক, হাজী আবু দাউদ ঢালী, চেয়ারম্যান প্রভাষক দিপংকর বাছাড় দীপু, জগদীশ চন্দ্র সানা, দীপঙ্কর কুমার সরকার দিপ, প্যানেল চেয়ারম্যান শেখ আসাদুজ্জামান মুকুল, আশাশুনি সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী বিবেকানন্দজী মহারাজ, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের আহবায়ক গোপাল কুমার মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক প্রভাষক হিরুলাল বিশ্বাস, বিভিন্ন ইউনিয়ন পুজা উদযাপন পরিষদ নেতা (বড়দল) সুরঞ্জন কুমার ঢালী, (সদর) প্রভাষক রতন কুমার অধিকারী, (কাদাকাটি) সুশান্ত মিত্র বাপন, (আনুলিয়া) সুপদ কুমার সানা সহ বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ। কর্মকর্তাবৃন্দ বলেন, রবিবারের মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে। প্রত্যেক মন্ডপে সিসি ক্যামেরা, স্বেচ্ছাসেবক কমিটি, বিট অফিসারের নেতৃত্বে টহল, মাদকের ব্যবহার একেবারেই নিষিদ্ধ, বিশৃংখলা হলে আইনের আওতায় আনা, নামাজ ও আজানের সময় মাইক বন্ধ রাখা, জলাবদ্ধতা ও যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় বড়দলে ৬ টি ও শ্রীউলায় ১টি পুজা মন্ডপে এ বছর পুজা উদযাপন না করা সিদ্ধান্ত নেয়া হয়। পুজা চলাকালিন সময় সেনাবাহিনী সর্বাত্মক সহায়তা ও নিরাপত্তা দেবে, কোন কাজে শৈথিল্য করা যাবেনা, সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপনাদের পাশে থাকবে, রাজনৈতিক নেতৃবৃন্দ সব সময় পাশে থাকবে বলে নিশ্চয়তা প্রদান করা হয়। কর্মকর্তাগণ, পূজা পরিচালনা কমিটিকে নামে নয় বরং যথাযথ দায়িত্ব পালনের আহবান জানান।

আশাশুনির বাহাদুরপুর প্রাথমিকের সহকারি শিক্ষকের বিরুদ্ধে নানান অভিযোগের তদন্ত সম্পন্ন

আশাশুনি প্রতিনিধি : উপজেলার কুল্যা ইউনিয়নের বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুজ্জামানের শরিফের বিরুদ্ধে নানান অভিযোগের তদন্ত কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে স্কুলে এলাকার শতাধিক অভিভাবকদের উপস্থিতিতে এ তদন্ত কার্যক্রম অনুষ্ঠিত হয়। তদন্ত কার্যক্রম পরিচালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুর রকিব।
এসময় উপস্থিত স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের অভিভাবকদের লিখিত অভিযোগের বিষয়ে সরেজমিনে তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণিত হয়।
তদন্তকালে অভিভাবকবৃন্দ বলেন, সহকারী শিক্ষক এস, এম শরিফুজ্জামান ইতোপূর্বে নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে নিজের ইচ্ছে মত মাঝে মধ্যে বিদ্যালয়ে উপস্থিত হতেন। ছুটি না নিয়ে বিদ্যালয়ে অনুপস্থিত ও প্রধান শিক্ষককে না জানিয়ে বিদ্যালয় হতে বাইরে বা বাড়ীতে চলে যেতেন। কিছু বললেই নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান ও আ’লীগ পরিবারের সন্তান এবং নিজেকে আ’লীগ নেতা হিসেবে ক্ষমতা দেখাতেন। স্কুল চলাকালীন সময়ে শিক্ষার্থীদের দিয়ে হাত-পা ম্যাসেজ করাতেন। ক্লাসরুমে বসে উচ্চ আওয়াজে ভিডিও দেখতেন এবং আ’লীগের নেতাদের সাথে মোবাইলে ক্লাসরুমে বসে রাজনৈতিক আলোচনা করতেন। এছাড়া একাধিক অভিযোগের বিষয়ে এলাকার শত শত অভিভাবক তার বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে স্বাক্ষী প্রদান করেন।
এবিষয়ে তদন্তকারী কর্মকর্তা সহকারী শিক্ষা অফিসার মু. সোহাগ আলম বলেন, তদন্ত সম্পন্ন হয়েছে। তদন্ত রিপোর্ট উর্ধতন কর্মকর্তা বরাবর প্রেরণ করা হবে। উর্ধতন কতৃপক্ষই আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

আশাশুনিতে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, ইউ চেয়ারম্যান মাওঃ আবু বক্কর ছিদ্দিক, মাহবুবুল হক ডাবলু, ওমর ছাকি পলাশ, জগদীশ চন্দ্র সানা, দীপঙ্কর বাছাড় দীপু, রুহুল কুদ্দুছ, হাজী আবু দাউদ ঢালী, প্যানেল চেয়ারম্যান শেখ আসাদুজ্জামান মুকুল, উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, কৃষি অফিসার এনামুল ইসলাম, পিআইও সোহাগ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে জলাবদ্ধতা নিরসন, শোভনালী ও কামালকাটিতে ব্রীজ সংস্কারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আশাশুনিতে উপজেলা আইন শৃংখলা কমিটির সভা

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর ছিদ্দিক, মাহবুবুল হক ডাবলু, ওমর ছাকি পলাশ, জগদীশ চন্দ্র সানা, দীপঙ্কর বাছাড় দীপু, রুহুল কুদ্দুছ, হাজী আবু দাউদ ঢালী, প্যানেল চেয়ারম্যান শেখ আসাদুজ্জামান মুকুল, উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, কৃষি অফিসার এনামুল ইসলাম, পিআইও সোহাগ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান প্রমূখ। সভায় উপজেলার সার্বিক আইন শৃংখলা বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে বাল্য বিবাহ, পাচার, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।