ঢাকামঙ্গলবার , ২৪ সেপ্টেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পানির অভাব ও পোকার আক্রমণ ঠাকুরগাঁওয়ে আমন নিয়ে দুশ্চিন্তায় কৃষক

এম আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি :
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

যশোরের কেশবপুরে বন্যা কবলিত এলাকার খেটে খাওয়া মানুষেরা এখন মৎস্য শিকার করে তাদের জীবন ও জীবিকা নির্বাহের পথ চেছে নিয়েছে।সম্প্রতি বন্যায় উপজেলার ৯টি ইউনিয়নের অধিকাংশ ঘের, বাণিজ্যিক পুকুর তলিয়ে যাওয়ায় উন্মুক্ত জলাশয়, ব্রিজ, কালর্ভাটের মুখে এসব কর্মহীন পরিবারের অসহায় মানুষ মাছ ধরে বাজারে বিক্রি করে সাংসারের হাল টানছে।জানা গেছে, গত ১২ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত কেশবপুরে থেমে থেমে ভারী বর্ষন হয়। অতিরিক্ত বর্ষনের পানি আপারভদ্রা নদীতে নিষ্কাশনে বাধাপ্রাপ্ত হয়ে হরিহর ও বুড়িভদ্রা নদী উপচে নদী অববাহিকার কেশবপুর পৌরসভাসহ ৯টি ইউনিয়নে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। বন্যায় ১০৪টি গ্রাম প্লাবিত হয়ে মানুষ মানবেতর জীবন যাপণ করছে। এতে ৩ হাজার ৬৪০টি মাছের ঘের ও ২ হাজার ৪২০টি পুকুর তলিয়ে মাছ ভেসে গিয়ে দেড় কোটি টাকার ক্ষতি সাধিত হয়। এতে সর্বশান্ত হয়ে গেছে ঘের ব্যবসায়ীসহ ক্ষুদ্র মাছ চাষীরা। তাদের মাছ ভেসে বিভিন্ন নদী, খাল-বিল ও উন্মুক্ত জলাশয়ে ছড়িয়ে পড়েছে। আর এ সুযোগে সৌখিন মাছ শিকারী ও মৎস্যজীবীরা মাছ ধরার খেপলা জাল, হুইল, সিপ নিয়ে বিভিন্ন অঞ্চলে গিয়ে মাছ শিকার করছে। বিভিন্ন এলাকার খাল, বিল ও উন্মুক্ত জলাশয়ে সারা দিন-রাত মাছ শিকার করছে।
উপজেলার বিভিন্ন প্লাবিত অঞ্চলে গিয়ে দেখা গেছে, প্রতিটি সড়কের ব্রিজের সামনে মৎস্যজীবীরা খেপলা জাল দিয়ে মাছ শিকার করছে। জালে রুই, কাতলা, মৃগেলসহ হরেক রকমের সাদা মাছ ধরা পড়ছে। দূর-দূরাত্নের মানুষ এমাছ স্বল্প মূল্যে কিনে নিয়ে যাচ্ছেন।পরচক্রা বাজারের ব্রিজের সামনে মাছ শিকার করতে আসা হাড়িয়াঘোপের মোসলেমউদ্দীন জানান, প্রতিদিন মাছ বিক্রি করে তারা ২ থেকে ৩ হাজার টাকা আয় করছেন। প্রথম প্রথম জালে বেশি মাছ ধরা পড়ছিল। তখন মাছের দামও কমছিল। তাদের শিকার করা মাছ উঁচু এলাকার ঘের মালিকরা ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে কিনে নিয়ে যাচ্ছে।
উপজেলার দোরমুটিয়া কাউখোলা বিলে গিয়ে কথা হয় ভোগতী গ্রামের জালাল উদ্দীনের সাথে। তিনি জানান, এখন প্রখর রোদ চলছে বলেই জালে মাছ কম ধরা পড়ছে। এসময়ে মাছ শিকারীরা বিভিন্ন মাছ ধরার উপকরণ নিয়ে কলার ভেলা বানিয়ে বিলের মাঝখানে সিপ ও হুইল দিয়ে মাছ ধরা হচ্ছে। হুইল এবং সিপে বড় ধরনের সাদা মাছ, তিলাপোয়াসহ হরেক রকমের মাছ ধরা পড়ছে। এমাছ বিক্রির টাকাই চলছে তাদের সংসার।
কেশবপুর বাজারের সুতা ব্যবসায়ী সুকুমার জানান, বৃষ্টিতে নিন্মাঞ্চল প্লাবিত হওয়ায় মাছ ধরার উপকরণ বিক্রিতে তিনি বর্তমান ব্যস্ত সময় ব্যয় করছেন। প্রতিদিন ভোর থেকে রাত ১২টার পর্যন্ত চলছে বেচাকেনা। ব্যাপক চাহিদার কারণে মাছ ধরার উপকরণের দামও বেড়ে গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।