সাতক্ষীরার তালায় লিজা আক্তার(১৫) নামের ৭ম শ্রেনীর এক ছাত্রী নিজ ঘরে ফ্যানের সাথে উড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।সে মহান্দী গ্রামে হান্নান মোড়লের মেয়ে এবং মহন্দী প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী।ঘটনাটি বৃহস্পতিবার (১৯সেপ্টেম্বর) উপজেলার খলিলনগর ইউনিয়নের মহন্দী গ্রামের ঘটেছে।
স্থানীয়রা জানায়,লিজা কিছুটা মানষিক রোগী।ওর জ্বিনের সমস্যা আছে।এর আগেও কয়েকবার গলায় ফাঁস নিতে গিয়েছিল।তবে লোকজন দেখে ফেলায় বেঁচে যায়।এবার ঘরের ভিতরে বিধায় কেউ দেখতে পাইনি।আকালে মেয়েটার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।লিজার বাবা হান্নান মোড়ল বলেন,সকালে খেতে বসে মাছের মাথা খাওয়া নিয়ে ঝগড়া হয়।তখন তার মা তাদের দুজনকে বকা দিয়ে পানি আনতে চলে যায়।ফিরে এসে ঘরের দরজা লাগানো দেখে চিৎকার দিলে বাড়ীর সবাই এসে ঘরের দরজা ভেঙ্গে দেখে ফ্যানের সাথের তার মেয়ে ঝুলে আছে। দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য তালা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন,এবিষয় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে পরিবারের অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।

