ঢাকাবৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

বাগেরহাট প্রতিদিন :
সেপ্টেম্বর ৫, ২০২৪ ৫:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

বাগেরহাটে আওয়ামী লীগ নেতার বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করেছে পুলিশ। বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় জেলা আওয়ামী লীগ নেতা সরদার বদিউজ্জামান বদির বাড়িতে এই অভিযান চালানো হয়। এ সময় তার বাসায় তল্লাশী চালিয়ে একটি একনলা বন্দুক ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। তবে বন্দুকটিকে নিজেদের লাইসেন্স করা বন্দুক বলে দাবি করেন সরদার বদিউজ্জামান বদির পরিবারের সদস্যরা। এদিকে ওই আওয়ামী লীগ নেতা সরদার বদিউজ্জামানের ছেলে বাগেরহাট সরকারি পিসি কলেজের সাবেক ভিপি সরদার ইয়াছির আরাফাত নোমানের কক্ষ থেকে কলেজের গুরুত্বপূর্ণ নথিপত্র ও শিক্ষার্থীদের নাম লিখে পিন মেরে রাখা বেশকিছু টাকা জব্দ করে পুলিশ। কলেজ সংক্রান্ত একটি ব্যাংক চেকের বই উদ্ধার করা হয়। চেক বইটির কয়েকটি পাতায় স্বাক্ষরও ছিল শিক্ষকদের। কলেজের বিভিন্ন খাতে টাকা আদায়ের বেশকিছু রশীদও উদ্ধার করা হয়। অভিযানের সময়, জেলা আওয়ামী লীগ নেতা সরদার বদিউজ্জামান বদি, তার বড় ছেলে বাগেরহাট সরকারি পিসি কলেজের সাবেক ভিপি ও ছাত্রলীগ নেতা সরদার ইয়াছির আরাফাত নোমান, মেজ ছেলে ব্যাংক কর্মকর্তা আরমান সরদার ও বাগেরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সরদার নাহিয়ান আল সুলতান ওশান বাড়িতে ছিলেন না। তারা কোথায় আছেন সে বিষয়েও জানাননি পরিবারের সদস্যরা। এর আগে একই এলাকায় মোঃ সোহেলের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এ সময় কালা সোহেল বাড়িতে ছিল না। যুবলীগ নেতা কালা সোহেল বাগেরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ আনারুল হত্যা মামলার আসামী।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান বলেন, অস্ত্র ও মাদক উদ্ধারে পুলিশের অভিযান শুরু হয়েছে। অভিযানের প্রথম দিনে আওয়ামী লীগের নেতার বাসা থেকে একটি বন্দুক ১৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে বন্দুকের বৈধ লাইসেন্স আছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তার ছেলের কক্ষ থেকে বেশকিছু কাগজপত্র ও টাকা উদ্ধার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।