ঢাকাবুধবার , ৪ সেপ্টেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

তালায় বাল‍্যবিবাহ আইন প্রয়োগ সংক্রান্ত এ‍্যাডভোকেসি ওয়ার্কশপ

তালা ( সাতক্ষীরা ) প্রতিনিধি :
সেপ্টেম্বর ৪, ২০২৪ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালায় বাল‍্যবিবাহ সংক্রান্ত আইনের যথাযথ প্রয়োগের জন‍্য সরকারি কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিনিধি, মিডিয়াকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সমন্বয় এক এ‍্যাডভোকেসি ওয়ার্কশপের আয়োজন করা হয়।বুধবার (০৪ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ওয়াল্ড কনসার্ন বাংলাদেশের আয়োজনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব‍্য রাখেন, তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন। ওয়াল্ড কনসার্ন বাংলাদেশের উপজেলা প্রোগ্রাম অফিসার রনজিত দাশের পরিচালনায় বক্তব‍্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজিরা খাতুন, মাধ‍্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহম্মেদ, তালা বি দে সরকারি উচ্চ বিদ‍্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী। এসময় উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাক্তার রাজিব সরদার, তালা মডেল স্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক গাজী জাহিদুর রহমান, সাংবাদিক শফিকুল ইসলাম, ইমরান হোসেন, ওয়াল্ড কনসার্ন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার বিউটি বিশ্বাস, কৃষ্ণা পাল প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।