ঢাকামঙ্গলবার , ৩ সেপ্টেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে রামগজ্ঞের বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ

কে এম মোহম্মাদ হোসেন রিজভী :
সেপ্টেম্বর ৩, ২০২৪ ৮:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে লক্ষ্মীপুর জেলার রামগজ্ঞের বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ঢাকা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। গতকাল সংগঠনের সভাপতি আওরঙ্গজেব কামালের নেতৃত্বে সারা দিন ব্যাপী এ ত্রাণ বিতারন কর্মসূচি পালিত হয়। এ ত্রাণ বিতারন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন ঢাকা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ আহম্মেদ চিশতী,মোঃ শামীম আহম্মেদ,আবুল বাসার,দপ্তর সম্পাদক কে এম মোহম্মাদ হোসেন রিজভী,যোগাযোগ বিষয়ক সম্পাদক মো: শাহাদাত মোল্লা, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ সোহেল রানা, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: আমিনুল ইসলাম, সাংবাদিক বাবু,আবু সাইদ । এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দারুল ফালা জামে মসজিদের খতিব মুফতি মাওলানা জুনায়েদ আহমেদ (দা:বা),দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা আব্দুল মান্নান ভূঁইয়া প্রমুখ। ত্রাণ বিতার শেষে সংগঠনের সভাপতি বলেন,ঢাকা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বন্যা শুরু থেকে বানভাসী মানুষের পাশে নিরলস ভাবে কাজ করে চলেছে। আপনার সহযোগীতা করলে এই কার্যক্রম বন্যা শেষ না হওয়া পর্যন্ত অব্যহত রাখব। আমরা দেশের সকল দূর্যোগ মূহর্তে সব সময় কাজ করে থাকি এবং ভবিষ্যৎতে থাকতে চায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।