ঢাকাশনিবার , ৩১ আগস্ট ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

জাতিসংঘে আইসিপিপিইডি-তে প্রবেশাধিকারের দলিল জমা দিয়েছে বাংলাদেশ

ডেক্স রিপোর্ট :
আগস্ট ৩১, ২০২৪ ১:২১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতিসংঘ মহাসচিবের কাছে আনুষ্ঠানিকভাবে সকল ব্যক্তিকে গুম থেকে সুরক্ষায় আন্তর্জাতিক সনদ (আইসিপিপিইডি)’তে যোগদান দলিল জমা দিয়েছে।
আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ এ মুহিত শুক্রবার ট্রিটি সেকশন প্রধান ডেভিড কে ন্যানোপুলোসের কাছে দলিলটির অনুলিপি হস্তান্তর করলে ডেভিড সকল বহুপক্ষীয় চুক্তির জিম্মাদার মহাসচিবের পক্ষে অনুলিপিটি গ্রহণ করেন। হস্তান্তর অনুষ্ঠানে মুহিত বলেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসে নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জনগণের সকল মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা সমুন্নত রাখতে গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ‘সরকার গঠনের ২০ দিনের মধ্যে এই গুরুত্বপূর্ণ মানবাধিকার চুক্তিতে যোগদানের সমস্ত অভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পন্ন করাতে সরকারের প্রতিশ্রুতি যথার্থভাবে প্রকাশ পায়।স্থায়ী প্রতিনিধি উল্লেখ করেন, দলিলটি ৩০ আগস্টের বিশেষ দিনে জমা দেওয়া হয়েছে, যে দিনটি বিশ্বব্যাপী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস হিসেবে পালিত হয়।মুহিত বলেন, ‘আমাদের আজকের এই পদক্ষেপ এ ধরনের জঘন্য অপরাধের শিকার অগণিত ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি আমাদের সংহতির প্রতিফলন।ন্যানোপুলোস এই ঐতিহাসিক উপলক্ষ্যে বাংলাদেশকে অভিনন্দন জানান এবং বহুপক্ষীয় চুক্তি কাঠামোর প্রতি বাংলাদেশের অঙ্গীকারে প্রশংসা করেন।
তিনি জানান, জাতিসংঘ অবিলম্বে সকল ব্যক্তিকে গুম থেকে সুরক্ষায় আন্তর্জাতিক সনদে বাংলাদেশের যোগদানের বিষয়ে সমস্ত প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি করবে।গুম বিরোধী আন্তর্জাতিক সনদে যোগদানের দলিল হস্তান্তরের মধ্য দিয়ে বাংলাদেশ আইসিপিপিইডি’র ৭৬তম পক্ষ হওয়ার সকল আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করল।
বিধি মোতাবেক দলিল জমা দেওয়ার তারিখের ৩০তম দিন ২৯ সেপ্টেম্বর ২০২৪ থেকে সনদটি বাংলাদেশের জন্য বলবৎ হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।