সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে গ্রেফতার করেছে র্যাব।বুধবার (২৮ আগস্ট) গভীর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ।র্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন মিলন হত্যাকান্ডের ঘটনায় টিপু মুন্সিকে গুলশান-১ এর একটি বাসা থেকে গতরাত সোয়া ১টায় গ্রেফতার করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

