ঢাকাবৃহস্পতিবার , ২৯ আগস্ট ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ থেকে শিক্ষা নিতে হবে: কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতী

ডেস্ক রিপোর্ট :
আগস্ট ২৯, ২০২৪ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

ভারতের জম্মু ও কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতী বলেছেন, বাংলাদেশের তরুণরা যা করেছে সেটি থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত। তার মতে, বাংলাদেশে তরুণরা যেমন পরিস্থিতিতে ছিলেন; কাশ্মিরের তরুণরা একই অবস্থায় আছেন।বুধবার এক অনুষ্ঠানে মেহবুবা মুফতী বলেন, বাংলাদেশে যা হয়েছে এবং হচ্ছে, আমি মনে করি, আমাদের দেশকে এখান থেকে শিক্ষা নিতে হবে। যখন আপনার জনগণের বড় একটি অংশ তরুণ; আপনি তাদের অগ্রাহ্য করার চেষ্টা করেন, যখন মূল্যস্ফীতি এবং বেকারত্ব তাদের উপর আঘাত হানে তখন এমন পরিস্থিতির উদ্ভব হয়।কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী আরও বলেছেন, আমাদের বাংলাদেশ থেকে শিক্ষা নিতে হবে, স্বৈরাচাররা বেশিদিন টেকে না। মানুষের ধৈর্য একটা সময় ভেঙে যায়। তখন আপনাকে শেখ হাসিনার মতো পালিয়ে যেতে হবে।বিশেষ করে জম্মু ও কাশ্মিরের তরুণদের কথা উল্লেখ করে মেহবুবা বলেন, আমাদের বাংলাদেশ থেকে শিক্ষা নিতে হবে, যেখানে তরুণদের অনেক সমস্যা আছে। বাংলাদেশের তরুণরা যেমন অসহায় বোধ করেছিল এখানকার তরুণরাও একই অবস্থায় আছে। শোষণ, চাপসহ সবকিছু আছে এখানে। এগুলোর পরিবর্তন হতে হবে। আমি আশা করি বাংলাদেশের পরিস্থিতির পুনরাবৃত্তি এখানে হবে না।ছাত্র ও জনতার ব্যাপক বিপ্লবের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ মানুষের ধৈর্যের বাধ ভেঙে গেলে কী হতে পারে সেটি বাংলাদেশ থেকে শিক্ষা নিতে বলছে অনেক দেশই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।