ঢাকামঙ্গলবার , ২৭ আগস্ট ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা প্রেসক্লাব  পক্ষ থেকে  লাকসামে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ 

লাকসাম প্রতিনিধি :
আগস্ট ২৭, ২০২৪ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার লাকসাম উপজেলা উত্তরডা ৬নং ইউনিয়নের প্রত্যন্ত এলাকা ও ষোলদোনা,মামিশ্বর গ্রাম এবং লাকসাম পৌরসভার ৫,৬,৭,নং ওয়ার্ডে বন্যা কবলিতদের মাঝে ত্রন বিতরণ করেন ঢাকা প্রেস  ক্লাবের নেতৃবৃন্দ। মঙ্গলবার সারাদিন  ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের নেতৃত্বে নৌকা বোঝাই করে প্রত্যন্ত এলাকার পানিতে আটকা পড়া মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে শুকনো খাবার পৌঁছাইয়া দেওয়ার হয়। এ সময় সভাপতি তার বক্তব্য বলেন ঢাকা প্রেস ক্লাব   সময় মানুষের কল্যাণে কাজ করে। দেশের যেকোনো সমস্যায় সরকারের সাথে করে থাকে। এ সময় তিনি আরো বলেন আমরা এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা দেখে  মর্মাহত হয়েছি। আমি সকলের কাছে আবেদন করব  যার যতটুকু সমার্থ্ অনুযায়ী বানবসি মানুষের সহযোগিতা করুন।ঢাকা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক  কে এম মোহাম্মদ হোসেন রিজভীর  সার্বিক ব্যবস্থাপনায় ত্রান বিতরণে অংশগ্রহণ করেন। ঢাকা  প্রেসক্লাবের  সহ-সভাপতি  ও দৈনিক আমাদের অধিকার পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ কামাল উদ্দিন,সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম চৌধুরী হীরা, দপ্তর সম্পাদক আবুল হোসেন বাবুল, লাকসাম প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা  মশিউর রহমান সেলিম, সাংবাদিক শহিদুল ইসলাম শাহীন প্রমুখ। এই সময় নেতৃবৃন্দরা আরো বলেন  চলমান বন্যায় কুমিল্লা,নোয়াখালী, ফেনী,চট্টগ্রাম  প্লাবিত হয়েছে । এখন এসে দেখে গেলাম অনেকের ঘরবাড়ি পানিতে নিমজ্জিত,তলিয়ে গেছে কাঁচা পাকা সড়ক, ভেসে গেছে পুকুরের লক্ষ লক্ষ টাকার মাছ, এই এলাকার মানুষজন যে কি পরিমান কষ্টে আছে তা আমরা  ভাষায় প্রকাশ করতে পারছি না। আপনারা ক্ষতিগ্রস্তদের তালিকা দিবেন ঢাকা প্রেসক্লাবের সহ-সভাপতি ও লাকসাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি কামাল উদ্দিনের নিকট। আমরা যতটুকু পারি সহযোগিতা করার  চেষ্টা করবো।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।